
দুর্বল ব্যাংক রক্ষায় সরকার ব্যয় করছে প্রায় ৪০ হাজার কোটি টাকা
ঋণকেলেঙ্কারি ও আর্থিক সংকটে ঢলে পড়া ব্যাংকগুলোকে ‘দুর্বল’ হিসেবে চিহ্নিত করে তাদের আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারে ঝুঁকিভিত্তিক তদারকি চালুর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, চলতি অর্থবছরে এসব ব্যবস্থার সঙ্গে যুক্ত পদক্ষেপ বাস্তবায়নে সরকার প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় করছে। বৃহস্পতিবার সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, অর্থনীতির পুনরুদ্ধার ও বিনিয়োগ আহ্বান সচল রাখতে সরকারের মধ্যমেয়াদি কৌশলের মূল








