
ইসলামী ব্যাংকের তারল্য সংকটে বাংলাদেশ ব্যাংক দিয়েছে ২,৫০০ কোটি টাকা
ইসলামী ব্যাংকে গ্রাহকদের প্রচণ্ড আমানত প্রত্যাহারের কারণে তৈরি হওয়া তারল্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক আড়াই হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে। রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন। ব্যাংক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ২,৫০০ কোটি টাকার মধ্যে ২,০০০ কোটি টাকা নগদ হিসেবে সরবরাহ করা হয়েছে এবং আরও ৫০০ কোটি টাকা








