
সংশোধিত বাজেটে ঘাটতি ২ লাখ কোটি, বিরোধীর ৩০৪টি ছাঁটাই প্রস্তাব
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করেছেন। বাজেটে দেশের অর্থনীতি পুনর্গঠন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সরকারি অপচয় রোধকে অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে। সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম দিনে এই বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী। তিনি জানান, চলতি অর্থবছরের মূল বাজেটে সরকারের নিট ব্যয়ের প্রাক্কলন ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি








