
৩০ বিলিয়ন ডলার প্রয়োজন, তবে মাত্র ২ বিলিয়ন আনতেই ক্ষতি যায়: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জলবায়ু সংক্রান্ত আলোচনাগুলো বেশি হয় যদিও কার্যকর তেমন দেখা যায় না বলে মত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দুর্যোগগুলো মোকাবিলার জন্য আমাদের ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন, তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে এক থেকে দেড় বিলিয়ন ডলার আনতে গিয়ে আমাদের অনেকটাই সময় ও অর্থ নষ্ট হয়। সোমবার (০৮ সেপ্টেম্বর) রাজধানীর পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অর্থনৈতিক সম্পর্ক








