
কালিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা
সাতক্ষীরার কালিগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোরগোল শুরু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পরিবারের পক্ষ থেকে তথ্য পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। ওই যুবকের নাম জুবায়ের আহমেদ, তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের শেখ মেহেদী হাসানের ছেলে। পুলিশ বলছে, পরিবারের সদস্যরা ধারণা করছেন, জুবায়ের রশির সাহায্যে গলায় ফাঁস দিয়ে








