
চুয়াডাঙ্গার জীবননগরে সংঘর্ষে আহত জামায়াত আমির মফিজুর রহমানের মৃত্যু
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা মফিজুর রহমান ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার দুপুর ১২টায় মারা গেছেন। তিনি ঢাকার কাকরাইলের অরোরা স্পেশালাইজড হাসপাতালে মারা যান বলে জানায় জীবননগর পৌর যুব জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দার। আরিফুল ইসলাম জোয়ার্দার জানান, ‘গতকাল থেকে মফিজুর রহমানের শারীরিক অবস্থা সংকটপূর্ণ ছিল। আজ দুপুরে তিনি ইন্তেকাল








