
ঝিনাইদহে সংঘর্ষে আহত বিএনপি কর্মী তরু মিয়া ঢাকায় মারা গেছেন
ঝিনাইদহের মাধবপুরে জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত বিএনপির কর্মী তরু মিয়া (৪৮) শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতাল সূত্রে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে জামায়াতের নারী কর্মীদের একটি আলোচনা সভায়








