
খুলনায় বস্তাবন্দি অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
খুলনা মহানগরীর সদর থানাধীন নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি বুধবার (৮ জুলাই) রাত প্রায় ১০টার দিকে আবাসিক এলাকার ৩ নম্বর রোডের একটি সাততলা ভবনের সামনে থেকে ঘটেছে। স্থানীয়রা জানান, রাতের আঁধারে ওই এলাকার সামনে একটি বড় প্লাস্টিক বস্তা পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। বস্তার এক ফাঁক থেকে তাজা রক্ত








