
সকাল কারাগারে, বিকেলে আপোষের শর্তে জামিন পেলেন ডাঃ বাহার
অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলার শুনানির পর তিন ঘণ্টা কারাগারে থাকার পর বুধবার বিকেলে জামিন পেলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিএমএ খুলনার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম। মহানগর সোনাডাঙ্গা আমলি আদালতের বিচারক মোঃ ফরিদুজ্জামান আদালত তার শারীরিক পরিস্থিতি বিবেচনা করে এবং বাদীর সঙ্গে আপোষের শর্তে তার জামিন মঞ্জুর করেন। শুনানির সময় ডাঃ বাহার








