
সুন্দরবনে করিম শরীফ বাহিনীর উপ-প্রধানসহ ২ দস্যু আটক, ৩ আগ্নেয়াস্ত্র ও ২৪ রাউন্ড উদ্ধার, ৪ জেলে মুক্ত
সুন্দরবনে অভিযান চালিয়ে ডাকাত করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ডসহ দুই দস্যুকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। এ সময় ৩টি আগ্নেয়াস্ত্র ও ২৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয় এবং মুক্তিপণের দাবিতে জিম্মি করা চার জন জেলেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে কোস্ট গার্ড। রোববার (১৭ মে) দুপুরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ








