
ফকিরহাটের গৃহবধূ নিহারুন্নেসা নিখোঁজ, আত্মীয়-স্বজন সন্ধান চায়
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের বাসিন্দা মোসাঃ নিহারুন্নেসা বেগমকে পরিবার ও আত্মীয়-স্বজন দীর্ঘদিন ধরে খুঁজছে। তিনি গত ১২ জুন থেকে নিখোঁজ রয়েছেন। নিহারুন্নেসা বেগমের গায়ের রঙ ফর্সা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল মেক্সি এবং গায়ে কালো বোরকা; উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। পরিবারের বক্তব্য অনুযায়ী তিনি ব্রেন স্ট্রোকজনিত সমস্যার কারণে মানসিকভাবে অসুস্থ ও সহায়তা প্রয়োজন এমন








