
রূপসায় বিদেশি ৭.৬৫ মিমি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
খুলনার রূপসা উপজেলায় বিদেশি একটি পিস্তলসহ সুলতান মাহমুদ বাপ্পা (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামে রফিকুল ইসলামের বাড়ির সামনে তাকে আটক করা হয়। গ্রেপ্তার বাপ্পা গোপালগঞ্জ জেলার বেতগ্রাম এলাকার শেখ হাফিজুর রহমানের ছেলে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রূপসা থানার এসআই মশিউর রহমান একটি সরকারি পিকআপে বিশেষ অভিযান








