
কালীগঞ্জে জমিজমা-বিরোধে একই দিনে দুই দফা হামলা, পল্লী চিকিৎসকসহ ৫ আহত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে একই দিনে দুই দফা হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় এক পল্লী চিকিৎসক, তার বড় ভাই এবং একই পরিবারের তিন কন্যাসহ মোট পাঁচজন আহত হন। আহতদের সবাইকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় ঘটনার পর পরদিন সোমবার (২৯ জুন) কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ








