
তারেক রহমান দেশে ফেরার পর নির্বাচন আর থাকছে অনিশ্চিত নয়
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ফেরার পর দেশের নির্বাচনের আর কোন অজুহাত বা সংশয় রইলো না বলে মন্তব্য করেছেন সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ২৫ ডিসেম্বরের পরে আর কোনো পরিস্থিতি নিবৃত্ত করে নির্বাচন ঠেকানোর সুযোগ থাকবে না। যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করতে চান, তাদের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর বিকল্প কোনোভাবেই নেই।








