
দিঘলিয়ায় তিন দিন নিখোঁজের পরে মাঝির মরদেহ উদ্ধার
দিঘলিয়া উপজেলার সেনহাটি শিববাড়ি গ্রামের শাহ আলম কালু মোল্লা (৩৫) নামে এক নৌকার মাঝির মরদেহ তিন দিন নিখোঁজ থাকার পর আজ উদ্ধার করা হলো। শুক্রবার দুপুরে মোকামপুর খেয়াখাঁট এলাকা থেকে নৌ-পুলিশ তার ভাসমান মরদেহটি খুঁজে পায়। স্থানীয় সূত্র বলছে, কালু মোল্লা গত ৭ এপ্রিল সন্ধ্যা ৯টার দিকে নদীর চরে নৌকা বাঁধার জন্য বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর








