
গণভোট ইস্যুতে সরকারকে হুঁশিয়ারি দিল ১১ দলীয় ঐক্য
গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারের অবস্থানের প্রতিবাদ ও সেই রায় অবিলম্বে বাস্তবায়নের দাবি নিয়ে শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম ময়দানে বিক্ষোভ সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। সমাবেশে অংশগ্রহণকারীরা বলেছিলেন, সরকারের এই অবস্থান দেশকে ফ্যাসিবাদী পথে ঠেলে দিতে পারে এবং তা প্রতিহত করা হবে। দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল করে সমাবেশস্থলে পৌঁছতে থাকেন। তাদের হাতে ছিল








