
এনসিপি প্রথম ধাপে ১০০ উপজেলা ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রথম ধাপে ১০০টি কেন্দ্র—৫০টি উপজেলা চেয়ারম্যান ও ৫০টি পৌরসভা মেয়র প্রার্থী—ঘোষণা করেছে। আজ রোববার (১০ মে) বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম প্রার্থীদের নাম ঘোষণা করেন। সারজিস আলম বলেন, ‘‘প্রাথমিকভাবে আমরা আজ ১০০ জন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদপ্রার্থী ঘোষণা করছি। নির্বাচনের








