
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে বিএনপির আট দিনের কর্মসূচি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দল জানিয়েছে, কার্যক্রম চলবে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত। সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে একই স্থানে অনুষ্ঠিত যৌথ সভায় রুহুল কবির রিজভী সভাপতিত্ব করেন।








