
যদি কেউ অনিচ্ছাকৃতভাবে কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে ক্ষমা চাইছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা-৮ আসনে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিভিন্ন মন্তব্যের সূত্রে তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছিলেন। আজ বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, তার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে সে জন্য তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, ‘‘গত








