
আড়াই মাস পর ঢাবি কবি জসীম উদ্দীন হল ছাত্রদল আহ্বায়ক হামিমের পদ ফিরে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম আড়াই মাস পর তার পদ ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদের ওপর আরোপিত অব্যাহতি প্রত্যাহার করা হলো।








