
এনসিপির প্রস্তাব: জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন দরকার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। এই আলোচনায় দুটি বিষয় গুরুত্ব পেয়েছে। একটি হলো, কিছু বিষয় সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয় এবং সেগুলো অর্ডিন্যান্স বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। তবে, দেশের রাষ্ট্র কাঠামোর গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে যা সংবিধানের সাথে গভীরভাবে জড়িয়ে এবং যেখানে মৌলিক পরিবর্তন








