
আবাসিক হোটেল থেকে টিকটকার মাহিয়া মাহি গ্রেপ্তার
বরিশাল নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জনপ্রিয় টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। এই অভিযান অনুষ্ঠিত হয়েছে বুধবার (২৭ আগস্ট) মধ্যরাতে নগরীর পোর্ট রোড এলাকায় অবস্থিত হোটেল রোয়ডেলা থেকে। পুলিশের সূত্রে জানানো হয়েছে, নিয়মিত তদন্তের অংশ হিসেবে হোটেল রোয়ডেলা’তে অভিযান চালানো হয়। এ সময় একটি কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থান করেন একজন পুরুষ এবং টিকটকার মাহিয়া মাহি।








