
বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু আর নেই
ওপার বাংলার নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন বর্ষীয়ান নৃত্য ও নাট্যশিল্পী, জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা ভদ্রা বসু। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে কলকাতার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, কিছু দিন ধরেই শারীরিক গুরুতর অসুস্থতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। তার গলব্লাডারে স্টোনের








