
আমির খান ও গৌরী স্প্যাটের বিয়ে সম্পন্ন, ফাঁস হওয়া ছবি ভাইরাল
ভারতীয় সংবাদমাধ্যমগুলো শিরোনামে জানিয়েছে, শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছে অভিনেতা আমির খান ও গৌরী স্প্যাটের বিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে, যদিও ছবিগুলোর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করে দেখা যায়নি। প্রতিবেদন অনুযায়ী, আমির ও গৌরী নিজেদের সন্তানদের উপস্থিতিতে নতুন জীবন শুরু করেছেন। কাগজে সই করার মুহূর্তের একটি ছবিতে দেখা গেছে বর ও কনের মাঝখানে গৌরীর ছেলে দাঁড়িয়ে আছেন। আমিরের তিন সন্তানও








