
স্বাধীনতা দিবসের শিক্ষা: দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান
প্রধানমন্ত্রী তারেক রহমান মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘পিএমও বাংলাদেশ-প্রধানমন্ত্রীর কার্যালয়’ ফেসবুক পেজে বুধবার (২৫ মার্চ) দেওয়া এক বাণীতে ওই আহ্বান জানান তিনি। তিনি বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আমি দেশের সর্বস্তরের জনগণ এবং প্রবাসে বসবাসরত সকল








