
মোটরসাইকেলে এসে গুলি করে ব্যবসায়ীর মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজার সংলগ্ন পানি শোধনাগার গেটের সামনে দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী মোহাম্মদ আবদুল হাকিম (৫২) নিহত হয়েছেন। তিনি রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা এবং বিএনপি’র কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। তবে তার কোনো আনুষ্ঠানিক দলীয় পদ ছিল না। তিনি একজন পেশায় ভেষজ পণ্য ব্যবসায়ী এবং গরুর খামারি ছিলেন। পাশাপাশি তিনি








