
রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ ডাকাতের মরদেহ উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক চিহ্নিত ডাকাতের মরদেহ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ জানুয়ারি) সকালে নয়াপাড়া ক্যাম্পের বিকাশ মোড় এলাকায়। পুলিশ জানিয়েছে, মরদেহটি সেখান থেকে উদ্ধার করা হয়। এপিবিএন এর নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ, পরিদর্শক সুশান্ত কুমার সরকার নিশ্চিত করেছেন যে, নিহতের নাম আব্দুর রহিম (৫০)। তিনি টেকনাফের হ্নীলা








