
পলাশবাড়ীর মূর্তি-কাণ্ডে আলোচিত হরিদাসকে সিআইডি গ্রেপ্তার
গাইবান্ধার পলাশবাড়ীর মূর্তি-কাণ্ডে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার সকালের দিকে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি সরোয়ার আলম খান জানান, ঢাকার সিআইডির একটি বিশেষ দল রোববার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে হরিদাসকে গ্রেপ্তার করে তাদের হেফাজতে নেয়। পরে আনুষঙ্গিক কার্যক্রমের জন্য তাকে








