
জুলাই–আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারীদের স্বার্থ রক্ষা এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে আগামী জুলাই–আগস্টের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা এবং একটি স্বাধীন কমিশন গঠন করা হবে। এই কমিশন অপসাংবাদিকতা ও গণমাধ্যম ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টির মতো ঘটনার তদন্ত করে আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসবে। মঙ্গলবার (১৯ মে) সকালে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক








