
রাজবাড়ীর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে: অন্তর্বর্তী সরকার
রাজবাড়ীর ঘটনায় অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে। এসময় তারা ঘটনার তীব্র নিন্দা জানায়। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার গোয়ালন্দে নুরুল হক মোল্লা বা নুরাল পাগলার কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। তারা উল্লেখ করে, এই অমানবিক, ঘৃণ্য কাজটি আমাদের মূল্যবোধ, আইনি ব্যবস্থা ও একটি ন্যায়ভিত্তিক, সভ্য সমাজের








