
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানে সফর করার আমন্ত্রণ জানালো জাপান
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানে সফর করার জন্য জাপান আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। জাপানের পররাষ্ট্র দপ্তর এই তথ্য জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এই আমন্ত্রণটি পৌঁছে দেন জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে








