
পিএসএল ছেড়ে আইপিএলে মুজারাবানি; পিসিবি আইনি পথে যাওয়ার হুমকি
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ায় জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি নিয়ে ক্ষুব্ধ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএল থেকে দেরিতে চুক্তি প্রত্যাহারের কারণে মুজারাবানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা ভাবছে বোর্ডটি, জানিয়েছে জিও সুপার। ইসলামাবাদ ইউনাইটেড তাকে পিএসএলের ১১তম সংস্করণের জন্য ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপিতে দলে নেয়েছিল। টুর্নামেন্ট শুরু হওয়ার








