
ক্রীড়া ভাতায় আরও ১৭১ খেলোয়াড়, তালিকায় নেই হামজা–শমিত
ক্রীড়াবিদদের আর্থিক অনিশ্চয়তা কমিয়ে খেলাধুলাকে পেশাদারভাবে চালিয়ে নিতে সরকারের ‘ক্রীড়া ভাতা’ কর্মসূচির ব্যাপ্তি বাড়ালো। দ্বিতীয় ধাপে নতুন করে ১৭১ জন খেলোয়াড়কে ভাতার আওতায় নেওয়ায় এখন এ সুবিধাভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০০ জনে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নতুন অন্তর্ভুক্ত খেলোয়াড়দের হাতে ‘ক্রীড়া কার্ড’ ও প্রতি জনকে ১ লাখ টাকা করে ভাতার চেক তুলে








