
সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা কোন জার্সি পরবে — সিদ্ধান্ত কাল
ইতিহাস বারবার ফিরে আসে—এই বিশ্বাস যাঁদের আছে, তাঁদের কাছে আর্জেন্টিনাকে আবারও শিরোপা ধরে রাখতে হবে। ১৯ জুলাই নিউজার্সিতে ফাইনাল। কিন্তু তার আগে এক ধাপ এগোতেই হবে: বুধবার আটলান্টায় ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল জিততে হবে লিওনেল স্কালোনির দলকে। ম্যাচের আগে অনেকে ভাবছেন, আর্জেন্টিনা মাঠে কোন জার্সি পরে নামবে? জার্সির রঙের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন








