
হকিতে নতুন ইতিহাস: প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশ নারী দল
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন এক অর্জন। প্রথমবারের মতো এশিয়ান গেমসে জায়গা করে নিল বাংলাদেশ নারী হকি দল, যা দেশের নারী ক্রীড়ার ইতিহাসে এক নতুন অধ্যায় খুলে দিল। জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশনের বাছাই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’ থেকে দারুণ পারফরম্যান্স করে সেমিফাইনাল নিশ্চিত করেই এশিয়ান গেমসের টিকিট পেয়েছে তারা। এই বাছাই পর্বে ছয়টি দল থেকে গ্রুপের শীর্ষ দুই দল মূল আসরে উঠবে—








