
17 বছর পর বাংলাদেশের টেস্টে তাসকিনের ব্যক্তিগত অর্জন
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে একটি নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে আজ। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর অবশেষে একজন পেস বোলার টেস্টে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন। তিনি হলেন তাসকিন আহমেদ, যিনি দেশের তৃতীয় পেসার হিসেবে এই কীর্তি গড়লেন। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন তাসকিনের পারফরম্যান্স দেখে অনেকেরই মনে হয়েছিল, শরীর হয়ত পুরোপুরি সতেজ নয়। রান-আপে ক্লান্তি, গতি কমে যাওয়া ও ধারহীন স্পেল—সব মিলিয়ে








