
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বুধবার সকাল ১০টায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬। মোংলা পোর্ট কলোনি মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানটি ক্রীড়া ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বেলুন, ফেস্টুন সাজানো ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলर প্রফেসর কানাই লাল সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উর্দ্ধতন প্রশাসনিক ও একাডেমিকরা—বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড.








