
মাহমুদউল্লাহ অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হচ্ছেন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেটে প্রবীণ জাতীয় ক্রিকেটারদের অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের মেন্টর পদে দেখা যেতে পারে সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। বোর্ডের কয়েকটি সূত্র জানিয়েছে, মাহমুদউল্লাহ ও বিসিবির মধ্যে আলোচনা ইতোমধ্যেই ইতিবাচক পর্যায়ে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে তিনি ২০২৮ সালের যুব বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন — ওই আসর বাংলাদেশে








