উদ্বোধনী উৎসবের ছায়ায় মেক্সিকো সিটিতে সংঘর্ষ ও বিক্ষোভ
মেক্সিকো সিটিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে এ বছরের ফুটবল বিশ্বকাপ। ঐতিহাসিক এসতাদিও আজতেকা স্টেডিয়ামে গানের তালে তালে হাজারো দর্শক উৎসবে মেতে ওঠেন, তবে স্টেডিয়ামের বাইরে ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র—সমর্থক ভিড়, ফ্যান জোনে বিশৃঙ্খলা ও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ উদ্বোধন দিনটিকে অস্থির করে তোলে। উদ্বোধনী অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুললেন কলম্বিয়ার পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ার শিল্পী বার্না বয়;








