
স্কুল পর্যায়ে টি-২০ সমাপনী: রূপসা একাডেমী চ্যাম্পিয়ন
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় খুলনা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় স্কুল পর্যায়ের টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক ইকবাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলীমুজ্জামান। প্রতিযোগিতায় মহানগরের স্কুল পর্যায়ের চারটি ক্রিকেট একাডেমী অংশগ্রহণ করে








