
ডব্লিউএইচও: ইবোলা টিকা বাজারে আসতে লাগতে পারে ৯ মাস
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন উপদেষ্টা জানিয়েছেন, প্রাণঘাতী ইবোলা ভাইরাসের টিকা বাজারে পৌঁছাতে এখনও প্রায় ৯ মাস সময় লাগতে পারে। জেনেভায় মঙ্গলবার ডব্লিউএইচও সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. ভাসী মূর্তি এ তথ্য জানান। তিনি জানান, বুন্ডিবুগিও প্রজাতির ইবোলা রোধে কাজ করার জন্য দুইটি সম্ভাব্য ‘ক্যান্ডিডেট ভ্যাকসিন’ তৈরি শুরু করা হয়েছে। তবে ওই টিকাগুলো এখনও ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে পৌঁছায়নি। সম্পূর্ণভাবে টিকা








