
পশ্চিমবঙ্গে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা
ভারতজুড়ে বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আবার শুরু হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি রক্তাক্ত ঘটনা। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় গুলির মাধ্যমে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। ভারতের বিভিন্ন গণমাধ্যম পুলিশ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তার মাথায় পরপর তিনটি গুলি ছোঁড়া হয়েছে। নিহত চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব








