
লেবানে ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ ৩১ জন নিহত
ইসরায়েলের কর্মকর্তাদের হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদারের ঘোষণার মধ্যেই লেবাননে এক দিনে অন্তত ৩১ জন নিহত ও প্রায় ৪০ জন আহত হয়েছেন, জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে ইসরায়েলি স্থলবাহিনী দক্ষিণ লেবাননের আরও ভেতরে অগ্রসর হয়েছে। সামরিক অভিযান আরও বিস্তৃত করার অংশ হিসেবে মাত্র দশ ঘণ্টার মধ্যে দক্ষিণ ও পূর্ব লেবানের








