অরুণাচলে ইটানগরে ১৫টি অননুমোদিত মসজিদ সিলগালা
উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর অঞ্চলে একসঙ্গে ১৫টি অননুমোদিত মসজিদ সিলগালা করা হয়েছে। ঘটনাটি দেশের সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (৫ জুন) রিপোর্ট করে। কর্তৃপক্ষ বলছে, এসব স্থাপনা কথিত জমি দখল ও অনুমতি ছাড়া গড়ে ওঠার অভিযোগের ভিত্তিতে তালাবদ্ধ করা হয়েছে। এই পদক্ষেপটির পেছনে মুখ্য ভূমিকা রেখেছে অরুণাচল প্রদেশ আদিবাসী যুব সংগঠন এপিআইওয়াইও। সংগঠনটি দীর্ঘদিন ধরে অবৈধ জমি দখল ও অনুমতি







