
বাজেট অধিবেশনে ভারতের দুই কক্ষে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব
ভারতের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনেই সংসদের উভয় কক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব আনা ও গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভায় বুধবার থেকেই এই প্রস্তাব উপস্থাপন শুরু হবে বলে জানা গেছে। খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ভোরে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রয়াত রাজনীতিকটি ৮০ বছর বয়সে








