
ব্যবসায়ীরা কারসাজি করে গ্যাসের দাম বাড়িয়েছে: জ্বালানি উপদেষ্টা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, খুচরা ও পাইকারি গ্যাস ব্যবসায়ীরা কারসাজির মাধ্যমে এলপিজির দাম বাড়িয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব বক্তব্য তুলে ধরেন। ফাওজুল কবির বলেন, কিছু ব্যবসায়ী আশঙ্কা করেছিলেন যে এলপিজির দাম আরও বাড়বে, এবং এখন দেখছেন বিএআরসির








