
নতুন সরকার এলডিসি উত্তরণ পেছানোর পরিকল্পনা গ্রহণ করবে, বললেন বাণিজ্যমন্ত্রী
নতুন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পেছানোর জন্য নতুন সরকারের উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, এই বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে এবং সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে এই উদ্যোগের কাজ শুরু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রথম দিন অফিস শুরু করে সাংবাদিকদের কাছে এ কথা








