
অর্থমন্ত্রী: ঋণাত্মক অর্থনীতি সেরে উঠতে লাগবে অন্তত দুই বছর
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতি বর্তমানে ঋণাত্মক অবস্থায় আছে এবং সেটি পুনরুদ্ধার করতে অন্তত দুই বছর সময় লাগবে। তিনি অভিযোগ করেন, আগের বিভিন্ন সরকার দেশের অর্থনীতিকে দুর্বল ও ভঙ্গুর করে রেখে গিয়েছিল, যার প্রভাব কাটাতে বর্তমান সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে। মন্ত্রী এসব কথা বলেন আজ শনিবার (১৬ মে) চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু








