
ঈদে সাত দিন ব্যাংক বন্ধ; ২৫–২৬ মে ও কিছু শাখা সীমিতভাবে খোলা থাকবে
পবিত্র ঈদ-উল-আজহার ছুটিতে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন সব ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক খাতে কর্মরতদের বেতন-ভাতা দেওয়া এবং আমদানি-রফতানি কার্যক্রম অটুট রাখতে বাংলাদেশ ব্যাংক কয়েকটি শাখা সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে। রোববার (১৭ মে) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন








