
বন্ধ ও আংশিক চালু কারখানা পুনরায় চালু করতে সর্বোচ্চ ২০০ কোটি টাকা, সুদ মাত্র ৭%
বাংলাদেশ ব্যাংক বন্ধ ও আংশিকভাবে চলছে এমন কারখানাগুলো পূর্ণ ক্ষমতায় ফেরাতে ২০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করেছে। এই তহবিলের আওতায় বড় শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলো চলতি মূলধন হিসেবে ঋণ নিতে পারবে, গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার রাখা হয়েছে মাত্র ৭ শতাংশ—যা বর্তমানে বাজারে লাগা গড় সুদের প্রায় অর্ধেক। বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার রাতে ‘‘বন্ধ শিল্প ও সেবা খাত–সহায়ক








